Road accidents have become a daily tragedy and a serious crisis in Bangladesh. Every single day, many valuable lives are lost, and countless people are permanently injured due to fatal collisions on our roads and highways. The main causes of road accidents include reckless driving, overtaking, overspeeding, and using mobile phones while driving. Many drivers do not have valid driving licenses or proper training. Moreover, narrow roads, defective vehicles, lack of footbridges, and careless pedestrian crossing further increase the frequency of accidents. When a family loses its earning member in an accident, their happiness is shattered forever. To prevent this daily loss of lives, traffic laws must be strictly enforced, and reckless drivers must be given exemplary punishment. Unfit vehicles should be banned from roads immediately, and awareness campaigns must be conducted to teach drivers and pedestrians about road safety rules.
বাংলা অনুবাদ (Bangla Meaning)
সড়ক দুর্ঘটনা বর্তমানে বাংলাদেশে প্রতিদিনের এক চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সড়ক ও মহাসড়কগুলোতে প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং অনেকে চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেক করার অসুস্থ প্রতিযোগিতা, অদক্ষ চালক এবং গাড়ি চালানোর সময় ফোনে কথা বলাই দুর্ঘটনার মূল কারণ। তাছাড়া লক্কড়ঝক্কড় যানবাহন, অপ্রশস্ত রাস্তা এবং ট্রাফিক আইন না মেনে যেখানে-সেখানে রাস্তা পারাপারের কারণেও দুর্ঘটনা ঘটে। একটি দুর্ঘটনায় যখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি মারা যায়, তখন পুরো পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ করতে হবে এবং বেপরোয়া চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষ ও চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে হবে।
Vocabulary & Parts of Speech Table (শব্দার্থ ও ব্যাকরণগত পরিচিতি)
সহজ শব্দভান্ডার ও পরীক্ষায় পূর্ণ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ শব্দের তালিকা:
| Word | Parts of Speech | Bangla Meaning |
|---|---|---|
| Tragedy | Noun | মর্মান্তিক দুর্ঘটনা বা বিয়োগান্তক ঘটনা |
| Collision | Noun | মুখোমুখি সংঘর্ষ |
| Reckless | Adjective | বেপরোয়া ও অসাবধান |
| Pedestrian | Noun | পথচারী |
| Shattered | Verb / Participle | ভেঙে চুরমার হওয়া |
| Exemplary | Adjective | দৃষ্টান্তমূলক |
| Enforce | Verb | কঠোরভাবে কার্যকর করা |
| Frequency | Noun | পুনঃপুন সংঘটন বা হার |