ভাবসম্প্রসারণ: জাতির মেরুদণ্ড হলো শিক্ষা
মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি উপযুক্ত শিক্ষা ছাড়া কোনো জাতি বিশ্বদরবারে সম্মান ও সমৃদ্ধি লাভ করতে পারে না।
একটি মানুষের শারীরিক শক্তির চেয়ে তার আত্মিক ও মানসিক শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই শক্তির জোগান দেয় সুশিক্ষা। নিরক্ষর ও অজ্ঞ জনগোষ্ঠী যেকোনো দেশের জন্য এক বিশাল বোঝা ও অভিশাপ। শিক্ষা মানুষকে কুসংস্কারমুক্ত করে, আধুনিক বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি দান করে এবং দেশের মানবসম্পদকে দক্ষ উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত করে। বিশ্বের যে জাতি শিক্ষায় যত উন্নত, অর্থনৈতিক ও সামাজিকভাবে তারা তত বেশি অগ্রগামী।
উক্তিটির অন্তর্নিহিত সত্য আত্মস্থ করে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া প্রতিটি মানুষের একান্ত কর্তব্য।