Cricket is my absolute favourite game. It is a world-famous outdoor bat-and-ball sport played between two teams of eleven players each on a large green field. In the center of the ground lies a 22-yard rectangular strip called the pitch, with three wooden stumps and two bails at each end. One team bats to score runs, while the other team bowls and fields to dismiss the batsmen and restrict the score. Cricket has three exciting international formats: Test cricket, One Day Internationals (ODI), and Twenty20 (T20). In Bangladesh, cricket is not merely a game; it is an emotion and a national passion that unites millions of citizens across the country. Whenever our national team plays an international match, people of all ages watch eagerly on television and cheer enthusiastically for our heroes like Shakib Al Hasan, Tamim Iqbal, and Mustafizur Rahman. I play cricket regularly with my classmates in the afternoon. Playing cricket keeps my body fit, sharpens my mind, and teaches me valuable teamwork and sportsmanship.
বাংলা অনুবাদ (Bangla Meaning)
ক্রিকেট হলো আমার সবচেয়ে প্রিয় খেলা। এটি একটি জনপ্রিয় আউটডোর খেলা যা একটি বড় মাঠে এগারোজন করে খেলোয়াড়ের দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। মাঠের ঠিক মাঝখানে ২২ গজের একটি পিচ থাকে যার দুই প্রান্তে তিনটি করে স্টাম্প ও দুটি করে বেল বসানো থাকে। এক দল ব্যাটিং করে রান তোলে এবং অপর দল বোলিং ও ফিল্ডিং করে তাদের আউট করার চেষ্টা করে। ক্রিকেটের তিনটি প্রধান সংস্করণ রয়েছে: টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি। বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, বরং কোটি মানুষের এক আবেগের নাম। বাংলাদেশ ক্রিকেট দল যখন মাঠে নামে, তখন ছোট-বড় সবাই টিভির সামনে বসে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজদের উৎসাহ জোগায়। আমি বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলি। ক্রিকেট খেলা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে এবং দলগত সংহতি ও নেতৃত্বের গুণ শেখায়।
Vocabulary & Parts of Speech Table (শব্দার্থ ও ব্যাকরণগত পরিচিতি)
সহজ শব্দভান্ডার ও পরীক্ষায় পূর্ণ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ শব্দের তালিকা:
| Word | Parts of Speech | Bangla Meaning |
|---|---|---|
| Passion | Noun | তীব্র আবেগ বা ভালোবাসা |
| Rectangular | Adjective | আয়তাকার |
| Dismiss | Verb | আউট করা বা বিদায় দেওয়া |
| Restrict | Verb | নিয়ন্ত্রণ বা সীমিত রাখা |
| Enthusiastically | Adverb | উৎসাহ-উদ্দীপনার সাথে |
| Sportsmanship | Noun | খেলোয়াড়সুলভ মনোভাব |
| Teamwork | Noun | দলগত কাজ বা সংহতি |
| Merely | Adverb | শুধুমাত্র বা কেবল |