Back
সারাংশ ও সারমর্ম
1 min127 শব্দ

সারমর্ম: কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

স্বর্গ বা নরক কোনো কাল্পনিক স্থান নয়, মানুষের প্রেম ও বিদ্বেষের মাঝেই তা অবস্থিত।

সারমর্ম: কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

মূল পদ্যাংশ:

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুর-অসুর। রিপুর তাড়নে যখনই মোরা ছাড়িয়া পুণ্যের পথ, পাপের পঙ্কিলে নামি, নরক-অনল জ্বলিয়া ওঠে তখনি অন্তরে নামি। আর প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ নামিয়া আসে তখন এই মর্তের ধূলির পরে। পরের ব্যথায় ব্যাকুল হৃদয় যবে কাঁদে অবিরত, পরহিত তরে সঁপে দেয় প্রাণ সাধকের মতো, সেই তো স্বর্গধাম এই ধরণীর তলে, স্বর্গের সুধা ঝরে সেই আঁখিজলে। হিংসা দ্বেষ রোষ ভুলে যদি বক্ষে জড়াই সবে, স্বর্গ তবে আর কোথা খুঁজিতে হইবে?

সারমর্ম:

স্বর্গ ও নরক কোনো দূরবর্তী কাল্পনিক জগত নয়; মানুষের অন্তরেই এর অবস্থান। পাপ, হিংসা ও পঙ্কিলতা মানুষকে নরকযন্ত্রণা দেয়, আর পারস্পরিক ভালোবাসা ও নিঃস্বার্থ প্রীতি এই ধরণীকেই স্বর্গে পরিণত করে।

TalukdarAcademyPDF

এই পাঠ্য উপাদানটি অফলাইনে পড়ার জন্য পিডিএফ হিসেবে সংগ্রহ করুন

প্রমিত মার্জিন, সঠিক স্পেসিং এবং পরিচ্ছন্ন ডিজাইনে তাৎক্ষণিক ডাউনলোড করুন।

Talukdar Academy

ক্লাসের ভিডিও ব্যাখ্যা ও নিয়মিত আপডেটের জন্য যুক্ত থাকুন আমাদের সাথে

পরীক্ষার প্রস্তুতি, মডেল টেস্ট ও সকল পাঠ্যবই সংক্রান্ত সাহায্য পেতে ফলো করুন।

More in সারাংশ ও সারমর্ম

একই বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পাঠ্য উপাদান

সবগুলো দেখুন →
সারাংশ ও সারমর্ম1 min

সারমর্ম: আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

মেহনতি মানুষের শ্রমের ওপর দাঁড়িয়ে থাকা সভ্যতায় তাদের অধিকার প্রতিষ্ঠার ডাক।

সারাংশ ও সারমর্ম1 min

সারমর্ম: পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও

পরের তরে নিঃস্বার্থ আত্মত্যাগেই জীবনের পরম সার্থকতা ও সুখ নিহিত।

সারাংশ ও সারমর্ম1 min

সারমর্ম: বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়

সংসার ও মানুষ ছেড়ে নয়, কর্মের মধ্য দিয়েই স্রষ্টার ভালোবাসা লাভ করা যায়।