সারমর্ম: পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও
পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ নাই কোনো আত্মসুখে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। পরের অশ্রু মোছাতে যে জন নিজ সুখ করে বিসর্জন, তারি তরে ধরা সুন্দরতম, তারি তরে ফোটে ফুলকানন।
আত্মস্বার্থ ভুলে পরের মঙ্গলে নিজেকে উৎসর্গ করার মাঝেই জীবনের পরম আনন্দ ও মানবজীবনের শাশ্বত সার্থকতা নিহিত।