Back
অনুচ্ছেদ রচনা
1 min145 শব্দ

অনুচ্ছেদ রচনা: মহান স্বাধীনতা দিবস

২৬শে মার্চের ঐতিহাসিক গুরুত্ব, জাতির পিতার স্বাধীনতার ঘোষণা ও ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ।

অনুচ্ছেদ রচনা: মহান স্বাধীনতা দিবস

২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে আনন্দ ও অহংকারের দিন—মহান স্বাধীনতা দিবস। দীর্ঘ চব্বিশ বছরের পাকিস্তানি শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে এই দিনে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের চূড়ান্ত লড়াই শুরু করেছিল। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর নারকীয় গণহত্যা চালায়। এই নৃশংসতার প্রেক্ষাপটে ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার সাথে সাথে সারা দেশের কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ জনতা যার যা কিছু আছে তা নিয়ে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ত্রিশ লাখ শহীদের আত্মদান এবং দুই লাখ মা-বোনের চরম সম্ভ্রমের বিনিময়ে আমরা লাভ করি ১৬ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয় ও প্রিয় লাল-সবুজের পতাকা। স্বাধীনতা দিবস আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন—একটি ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার দিন।

TalukdarAcademyPDF

এই পাঠ্য উপাদানটি অফলাইনে পড়ার জন্য পিডিএফ হিসেবে সংগ্রহ করুন

প্রমিত মার্জিন, সঠিক স্পেসিং এবং পরিচ্ছন্ন ডিজাইনে তাৎক্ষণিক ডাউনলোড করুন।

Talukdar Academy

ক্লাসের ভিডিও ব্যাখ্যা ও নিয়মিত আপডেটের জন্য যুক্ত থাকুন আমাদের সাথে

পরীক্ষার প্রস্তুতি, মডেল টেস্ট ও সকল পাঠ্যবই সংক্রান্ত সাহায্য পেতে ফলো করুন।

More in অনুচ্ছেদ রচনা

একই বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পাঠ্য উপাদান

সবগুলো দেখুন →
অনুচ্ছেদ রচনা1 min

অনুচ্ছেদ রচনা: গ্রামবাংলার শীতের সকাল

কুয়াশার চাদরে ঢাকা স্নিগ্ধ শীতের সকাল, খেজুরের রস, রোদে পিঠ দিয়ে বসা ও পিঠাপুলির মধুর চিত্র।

অনুচ্ছেদ রচনা1 min

অনুচ্ছেদ রচনা: জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘুর্ণিঝড় এবং বাংলাদেশের পরিবেশগত ঝুঁকি ও করণীয়।

অনুচ্ছেদ রচনা1 min

অনুচ্ছেদ রচনা: ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা

এডিস মশার বংশবৃদ্ধি রোধ, জমানো পানি পরিষ্কার, মশারি টাঙানো ও ডেঙ্গু মহামারি রুখতে সামাজিক দায়িত্ব।